সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মৎস্য ঘের লিজ নিয়ে ১৯ বছর দখল, থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জুন, ২০২৪

যশোরের অভয়নগরে দীর্ঘদিন মাছের ঘের লিজ নিয়ে জবর দখল করে রাখার অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগী বিচরন মন্ডল মাছের ঘেরের জমি উদ্ধারসহ ন্যায়বিচার পেতে ২ জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিবরণী থেকে জানা গেছে, উপজেলার পায়রাবাজার ইউনিয়নের সমষপুর গ্রামের মৃত- রাম কুমার মন্ডলের ছেলে বিচরন মন্ডল(৫৫), বিবাদি উপজেলার চলিশিয়া ইউনিয়নের কাদিরপুর গ্রামের বদিয়ার গোলদারের ছেলে ওহিদ গোলদার(৫০) সাথে ১৯ বছর আগে ৫ বছর মেয়াদে ৬ বিঘা মাছের ঘেরের জমি লিজ দেন।এরপর থেকে ওহিদ গোলদার ওই ঘেরে মাছ চাষাবাদ করে আসছেন । পরে লিজ ও বায়না মোতাবেক হ্যারির টাকা পরিশোধ করেন না। এসময় ভুক্তভোগী বিচরণ মন্ডল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের দিয়ে বিষয় টি শালিস মীমাংসায় সুরাহা হয় না। এতে দীর্ঘ ১৯ বছর ধরে ওই ঘেরের জমি ভুক্তভোগীকে ফেরত না দিয়ে বিবাদী ওহিদ বিভিন্ন টালবাহানা করে আসছেন। ফলে ওই ভুক্তভোগী বিভিন্ন ভাবে মানুষের দ্বারেদ্বারে  ঘুরে হয়রানির শিকার হচ্ছে বলে জানা যায় ।  গত ২৬ জুন ভুক্তভোগী বিচরনের ছেলে তার ঘেরে পানি দিতে গেলে অবৈধ দখলদার ওহিদ গোলদারের ছেলে অভি গোলদার(২৫) সহ তার আরো ৪ বন্ধু মিলে ভুক্তভোগীর ছেলে লক্ষন মন্ডল (২৬)কে মারপিট করে বলে ভুক্তভোগী অভিযোগে উল্লেখ করেছেন। এবিষয়ে ভুক্তভোগী বিচরন মন্ডল জানান, ১৯ বছর আগে ওহিদ গোলদারের কাছে ৫ বছর চুক্তিতে ৬ বিঘা জমি লিজ ভাড়া দিয়েছিলাম। এ পর্যন্ত হ্যারির টাকা দেয় না। এবং  আমার জমি আমাকে ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা করে ঘুরাচ্ছে। ওই ঘের জমি নিয়ে অনেকবার শালিস মিমাংসা করা হলেও আমার জমি ফেরত না দিয়ে উল্টো আমার জমি অবৈধ দখল করে রেখে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে হয়রানি করছে। এবিষয়ে উপজেলার কাদিরপাড়া গ্রামের ওহিদ গোলদার জমি লিজ নেওয়ার কথা স্বীকার করে বলেন, ওই জমির লিজ নেওয়ার চুক্তি এখনো শেষ হয়নি এখনো মেয়াদ আছে তাছাড়া আমি কিছু জমি বিচরন মন্ডলকে ফেরত দিয়েছি। ছেলে অভি গোলদার ভুক্তভোগীর ছেলেকে মারপিট করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তুচ্ছ ঘটনায় একটু কথা কাটাকাটি হয়েছে থানা থেকে পুলিশ আসছিল। এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা  অভয়নগর থানার এসআই মাহমুদ বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং  উভয়পক্ষকে থানায় বসার জন্য বলেছি।অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।