বান্দরবানের লামা পৌর এলাকার আওয়ামী মৎস্যজীবি লীগের ৫ নং ওয়ার্ড ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন,২০২৪ ইং) সন্ধ্যা ৭টায় রাজবাড়িস্থ বশিরের দোকানে বর্ণিত সংগঠনের আয়োজন এ সময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন।
এতে উপজেলা মৎসজীবি লীগের সভাপতি মোঃ তসলিম উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাছির উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম,৫ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মোঃ ইলিয়াছ,সেক্রেটারি শাহজাহান,উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ন সম্পাদক মহিউদ্দীনসহ অনেকেই।
প্রসংগত,সভায় সর্বসম্মতিক্রমে (৩১) একত্রিশ সদস্য বিশিষ্ট ৩ বছের জন্য ৫ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে লিটন বড়ুয়া,সহ সভাপতি মোঃ হাসেম, সেক্রেটারি দিদারুল ইসলাম দিদার,সাংগঠনিক সম্পাদক ইসহাক মিয়াসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।