সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বসতবাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ চাচার বিরুদ্ধে

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জুন, ২০২৪

যশোরের অভয়নগরে ভাইপো নুরুজ্জামান দপ্তরীর বসবাস করা ঘরবাড়ি ভাংচুর করে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ জুন) সকাল আনুঃ ১০ টার সময় উপজেলার ধোপাদী দপ্তরী পাড়ায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার ধোপাদী দপ্তরী পাড়া গ্রামের ইসমাইল দপ্তরীর ছেলে নুরুজ্জামান দপ্তরী। ধোপাদী দপ্তরীপাড়ার মৃত-তবিবর দপ্তরীর ছেলে মোঃ ইকরাম দপ্তরী (চাচা) ও তার দুই ছেলের বিরুদ্ধে অভয়নগর থানায় ঘটনা উল্লেখ করে  একটি লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ধোপাদী মৌজার আর এস১০৯৯ নং খতিয়ান ও আরএস ৪৬৯৮, ৪৭০০ নং দাগে মোট ৪৭ শতাংশ জমির মধ্যে ০৩.৩০ শতাংশ জমি ভুক্তভোগী তার ফুফুর কাছ থেকে নগদ টাকায় কিনে দলিল করে ঘরবাড়ি তৈরি করে স্ত্রী সন্তান নিয়ে  বসবাস করে আসছেন। কিন্তু ভুক্তভোগী নুরুজ্জামানের ছোট চাচা দীর্ঘদিন ওই জমি থেকে উচ্ছেদ করার জন্য ভাইপো ভুক্তভোগীকে হুমকি দিয়ে আসছে। যে কারণে বিবাদি চাচা ওই ভাইপোর বসবাস করা জমি নিজের দাবি করে বিজ্ঞ আদালতে একটি ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা করে। সেই মামলায় উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অভয়নগর থানা পুলিশ নোটিশের মাধ্যমে সতর্ক করে। ওই মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় গত ২৩ জুন জমি লোভী চাচা ওই জমি দখল নিতে ইট ফেলে। যে কারনে ভুক্তভোগী চাচাসহ তার ২ ছেলের বিরুদ্ধে অভয়নগর থানায় অভিযোগ করে। সেই অভিযোগে মিমাংসার কথা বলে ভুক্তভোগীর চাচাসহ  তার ছেলেরা সংগঠিত হয়ে ২৬ জুন বুধবার সকালে ভুক্তভোগীর বসত ভিটা বাড়ি ভাংচুরসহ মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং ঘরে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী তার অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগীর আর এক চাচা হারুন দপ্তরী বলেন, আমি থেকে আমার বোনের ওই জমি ভাইপো নুরুজ্জামানকে কিনে বসবাস করতে দিয়েছিলাম। কিন্তু আমার ওই ভাই আমাদের কোন কথা না শুনে আজ আমার ভাইপোর ঘরবাড়ি ভাংচুর করে, এখন আইন যা করে আমরা আর কি করবো? আমার ওই ভাই কারো কথা শুনেনা। এবিষয়ে মোঃ ইকরাম দপ্তরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন কেটে দিয়েছেন যে কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।