সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ফেনসিডিল উদ্ধার ও পলাতক আসামীসহ ৪জন গ্রেফতার 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ জুন, ২০২৪
যশোরের বেনাপোলে পৃথক অভিযানে ৮৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও একজন পলাতক গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী সহ ৪জন কে গ্রেফতার করেছে পুলিশ। 
 
 শুক্রবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে উদ্ধার মাদক সহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত। গ্রেফতারকৃত আসামীরা হলেন দক্ষিন বারপোতা গ্রামের নুর মোহাম্মদের ছেলে সেকেন্দার, বোয়ালিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আঃ সামাদ, বেনাপোল আমড়াখালী কাগমারি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোক্তার হোসেন ও তার স্ত্রী স্বপ্না খাতুন।
 
 পুলিশ জানায়, মাদক ও চোরাচালান উদ্ধার অভিযানে ২৭ জুন দক্ষিন বারপোতা গ্রাম থেকে ৮০ বোতল ফেনসিডিল সহ মো. সেকেন্দার (৪৩) কে গ্রেফতার করা হয়। অপর অভিযানে বেনাপোল আমড়াখালী গ্রাম থেকে মোক্তার হোসেন (৪৬) ও স্বপ্না খাতুন (৩৫) কে ৩ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। এসময় আগুনে পোড়ানো ফেনসিডিলের খালি বোতল ও মুখ-সিপি উদ্ধার করা হয়। এদিকে গ্রেফতার পরোয়ানা ভুক্ত আসামী আঃ সামাদ গোপনে বোয়ালিয়া গ্রামে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
 বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, উদ্ধার মাদক সহ আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।