সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মসজিদে আগ্নিসংযোগ দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ জুন, ২০২৪

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী পাকুটিয়া জামে মসজিদে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা প্রায় একমাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত জড়িত কাউকেই সনাক্ত করা যায়নি। এতে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মসুলমানদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অপর দিকে পুলিশি তদন্তে অবহেলার কারনে প্রকৃত দোষীরা এখনো অধরা রয়েছে বলেও অভিযোগ এলাকাবাসীর।

এদিকে এলাকার সবচেয়ে প্রাচীন এই ঐতিহ্যবাহী পাকুটিয়া জামে মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদজুমা পাকুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকার তৌহীদি জনতা এ মানববন্ধনের আয়োজন করেন। মসজিদ সংলগ্ন পাকুটিয়া কালামপুর আঞ্চলিক মহাসড়কে এ মানবন্ধনটি করা হয়। মানববন্ধনে বক্তারা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত ও ন্যাককারজনক ঘৃনীত অপরাধে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

মসজিদ কমিটির সভাপতি মো. শাজাহান খানের সভাপতিত্বে ও কাজী আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শামীম খান, মুফতি হারুন অর রশিদ, জামে মসজিদের সাধারন সম্পাদক মো. কহিনুর রহমান, মো. আব্দুস সালাম খান, প্রভাষক মো. হুমায়ুন কবির, মো. মোনায়েম খান, মো. রুহুল আমিন খান, মো. মাসুদ পারভেজ প্রমুখ।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন তদন্তে ঘাটতি নেই উল্লেখ করে বলেন, মসজিদের সিসি টিভি ফুটেজ পরিক্ষা করে কিছু পাওয়া যায়নি। প্রযুক্তির মাধ্যমে তদন্ত চলমান আছে।

উল্লেখ্যঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া জামে মসজিদটি ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত করা হয়। প্রাচীনতম ঐতিহ্যবাহী এই মসজিদে গত ৩০ মে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।