সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

মুরাদ হত্যা মামলায় সাতজনের আদালতে আত্মসমর্পণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ জুন, ২০২৪

যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হত্যা মামলায় সাতজন আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আসামিরা হলেন নওয়াপাড়া পৌরসভার তরফদারপাড়ার মৃত ওবেদ আলী ফারাজীর ছেলে শাহিন ফারাজী, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে কে এম আলী, আব্দুস জলিল শেখের ছেলে কাউন্সিলর আব্দুস সালাম, মৃত বারিক শেখের ছেলে আজিম শেখ, মৃত রহিমের ছেলে বিল্লাল হোসেন, মজিদ খার ছেলে রুহুল আমি খা এবং জলিল শেখের ছেলে আলমগীর শেখ।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে নওয়াপাড়া বাজার থেকে হেঁটে তরফদারপাড়ার বাড়ির দিকে যাচ্ছিলেন যুবলীগ নেতা মুরাদ। তিনি বাড়ির অদূরে কবরস্থানের কাছে পৌঁছালে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তার একটি হাত ও পা বিচ্ছিন্ন করে দেয় এবং এলোপাথাড়ি কুপিয়ে ভুড়ি বের করে ফেলে। তার চিৎকার শুনে স্থানীয়রা বেরিয়ে এসে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বোন লিলি বেগম ১০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। আসামিরা এতদিন আত্মগোপনে থেকে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।