সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে দরিদ্র মহিলাদের দক্ষতা উন্নয়নে আয়বর্ধন মূলক প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ জুন, ২০২৪

যশোর দরিদ্র মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় অভয়নগরে শংকরপাশা মিস্ত্রিপাড়া এলাকায় ৪১জন সুফলভোগী নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৩দিন ব্যাপী দক্ষতা অর্জন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২৬ জুন বুধবার দুপুরে উপজেলার শংকরপাশা মিস্ত্রি পাড়া মন্দির চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জিহাদ, এ আর ডি শরিফুল ইসলাম, মাঠকর্মী আরজুয়ারা খানম, প্রশিক্ষক মহাদেব মল্লিক, বিশ্বজিৎ সিংহ, গৌতম সিংহ, সুফলভোগী শ্মপা মল্লিক, সাধনা মল্লিক,প্রিয়াংকা সেন, প্রিয়াংকা শিল মিনা দাস সহ সুফলভোগী অন্যান্য সদস্যগণ। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন হাতের কাজে ভাতের অভাব নেই। তাই বাংলার প্রতিটি ঘরে নারীদেরকে হাতের কাজের মাধ্যমে কর্মদক্ষতা অর্জন করতে হবে। ছেলে মেয়েদের বাল্য বিবাহ থেকে দূরে রাখতে হবে। প্রশিক্ষন চলবে ২৬জুন থেকে ২৮জুন পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।