সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া স্টেশন থেকে তিন নারী আটক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

যশোরের অভয়নগর নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে সংঘবদ্ধ ৩ জন মহিলা চোরকে চুরাই মানিব্যাগ ১৩০০ টাকাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১ টায় বেনাপোল থেকে মোংলাগামী কমিউনিটি ট্রেনে এঘটনা ঘটেছে। নওয়াপাড়া স্টেশনের নিরাপত্তা কর্মী সুমন হোসেন জানান, মোংলার উদ্দেশ্য যাওয়া বাগেরহাট জেলার ফকির হাট উপজেলার খাজুরা গ্রামের সিরাজ কাজীর ছেলে ইমদাদুল  কাজী নামের একজন যাত্রী জানায় আমার মানিব্যাগ টাকা সহ ট্রেনের মধ্যে থেকে চুরি হয়ে গেছে তাৎক্ষনিক ওই তিন মহিলাকে ট্রেন থেকে নামিয়ে তাদের জিগাসাবাদে আসামিরা স্বীকার করে মানিব্যাগ তারা চুরি করেছে পরে মানিব্যাগসহ ১৩০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা খুলনা জেলার সোনাডাঙা থানার বয়রা খুড়াবস্তি শ্বশানগাট এলাকার আব্দুল রউফ এর স্ত্রী মোছাঃ আরুকা বেগম(৪০), একই এলাকার আনোয়ার সরদারের মেয়ে সালমা বেগম(৩০), ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলি একসরা গ্রামের মাহবুর রহমানের স্ত্রী মোছাঃ সলে বেগম(৫০)। এবিষয়ে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ইনচার্জ নায়েক মশিউল ইসলাম বাদি হয়ে ওই তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এবিষয়ে নওয়াপাড়া রেলওয়ে পুলিশের এসআই সোহাগ কুমার জানান, আটককৃত নারী চোর সদস্যদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।