ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গাঁজা সহ ২ মাদক কারবারিকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। থানা সূত্রে জানাযায়,২৬ জুন(মঙ্গলবার)রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী টাঙ্গন নদী সংলগ্ন ব্লকের উপর থেকে ২০০শত গ্ৰাম গাঁজা ও ২ মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-লাবু ইসলাম (২৩)উত্তর বঠিনা নতুন বস্তি এলাকার আকবর আলীর ছেলে ও মুন্না ইসলাম(২১)ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
রুহিয়া থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন,মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রুহিয়া থানায় ১টি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।