মানিকগঞ্জ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুদেব কুমার সাহা মঙ্গলবার (২৫ জুন) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক সাব্বিরুল সাবু, সাব্বির সোহেল, বিএম খোরশেদ, আকরাম হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, আব্দুল মোমিন প্রমুখ। উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবুল বাশার, মোঃ কাবুল হোসেন খান, এডভোকেট খন্দকার সুজন হোসেন, মো. আব্বাসী, জাহিদুল হক চন্দন, সোহেল হোসেন, সেলিম হোসেন।
সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
মানিকগঞ্জ প্রেসক্লাব এর সাংবাদিকদের সাথে মত বিনিময়
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪