সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

ভূয়া সেনাবাহিনীর পরিচয়ে বিয়ে করে শশুড় বাড়ীতে শিকলবন্দী জামাই

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ জুন, ২০২৪
জামালপুরের ভূয়া সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে করে অবশেষে  শশুড় বাড়ী লোকের হাতে আটক হয়ে শিপন নামে এক যুবক শিকলবন্দী হয়েছে। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে সভুকুড়া গ্রামে।
জানা যায়, ভূয়া সৈনিক শিপন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা নয়াপাড়া গ্রামের মোন্নাফ আলীর ছেলে।
ভূয়া সৈনিক শিপন মিয়া জানায়, সে সোশ্যাল মিডিয়া “শিপন মিয়া’নামে আইডি খোলে ভূয়া সৈনিক পোশাক ও পরিচয় দিয়ে এক বছর আগে তিন লক্ষ টাকা যৌতুক নিয়ে গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বলিদা পাড়া গ্রামের জমির উদ্দিন পাখীর মেয়েকে বিয়ে করে।
একইভাবে তিন মাস পর গত ৮মাস আগে একই উপজেলার সভুকুড়া গ্রামে দেলোয়ারের মেয়েকে কোর্ট ম্যারিজ করে ২য় বিয়ে করে। পরবর্তীতে মেয়ের বাবা বিষয়টি মেনে নিলে ১০লক্ষ টাকা যৌতুক হাতিয়ে নেয় ভূয়া সৈনিক জামাই শিপন।
গত শুক্রবারে অবশেষে  ভূয়া সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে খবরটি সভুকুড়া গ্রামের  ২য় স্ত্রীর পরিবারের লোকজন জানতে পারে। পরে কৌশলে ভূয়া সৈনিক জামাইকে  শনিবার ডেকে নিয়ে এসে ভূয়া সৈনিক জামাইকে উচিত শিক্ষা দিতে শিকলবন্দী অবস্থায় আটক করে করে রাখা রয়েছে। পাহারায় রয়েছে গ্রাম্য পুলিশ। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।