সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ জুন, ২০২৪
নওগাঁর রাণীনগরে বাপ্পি হোসেন (১৫) নামে এক কিশোরের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার গোনা ইউনিয়নের বিজয়কান্দি গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
বাপ্পি হোসেন বিজয়কান্দি গ্রামের বারিক হোসেনের ছেলে। তার পরিবারের দাবি- বাপ্পি সবার অজান্তে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা সঠিক বলতে পারেনি কেউ।
জানা গেছে, কৃষি কাজ-কর্ম নিয়ে শনিবার রাতে বাপ্পির তার পরিবারের সঙ্গে ঝগড়া হয়। এরপর সে রাতে বাড়ির পাশের খলিয়ানে একটি ঘরে ঘুমিয়ে পড়েন। রবিবার সকাল আনুমানিক ৭টার দিকে বাপ্পিকে ডাকতে যায় তার বাবা। এ সময় তিনি ছেলেকে গলায় রশি পেঁচানো অবস্থায় ঘরের তীরের সাথে ঝুলতে দেখেন। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়।
রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা দায়ের করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।