সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নতুনধারার ৫ দিনব্যাপী ঈদসংযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ জুন, ২০২৪

প্রতি বছরের মত এ বছরও মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজীরহাট এবং ঢাকার বিভিন্ন এলাকায় ঈদসংযোগ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। ঈদ উপলক্ষে তিনি ৫ দিন নিরন্ন-ভাসমানসহ সর্বস্তরের জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ উপহার প্রদান করেন। এসময় তাঁর সাথে ছিলেন নতুনধারার উপদেষ্টা ফাতেমা সিকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, নতুনধারার মেহেন্দিগঞ্জ শাখার যুগ্ম আহবায়ক মো. আবদুল অদুদ, সদস্য সোহাগ হোসেন প্রমুখ। মোমিন মেহেদী এসময় বলেন, নির্মম হলেও সত্য মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীর হাটের ছোট-বড় মিলিয়ে ১২২ টি কালভার্টে-ব্রীজ-সেতু চলাচল অনুপযোগী,  বিদ্যুৎ থাকে না কখনোই মাঝে-মাঝে আসে, সেই অবস্থাতেও জনপ্রতিনিধিরা বড় বড় বুলি আউড়ান, উন্নয়ন উন্নয়ন বলে চিল্লান। সাধারণ মানুষের পেটে ভাত নেই, কাজের সুযোগ নেই অথচ বলছে- স্মার্ট বাংলাদেশ। নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের মানুষের পাশে ছিলো আছে থাকবে ইনশাল্লাহ। ১৮ জুন নতুনধারার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান ও ঈদসংযোগ শুরু হয়ে ২২ জুন বিকেলে কর্মসূচি সমাপ্ত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।