সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে পরিকল্পনা মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের ১০লাখ টাকার চেক বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ জুন, ২০২৪
ময়মনসিংহের নান্দাইলে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপি’র স্বেচ্ছাধীন তহবিলের ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২২ জুন) নান্দাইল উপজেলা প্রশাসনের প্রশাসনিক সভা কক্ষে মাননীয় পরিকল্পনা মন্ত্রী উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও দুস্থ ব্যাক্তির অনুকূলে ৫৮জনের মাঝে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার নগদ চেক অর্থ অনুদান বিতরণ করেন। মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের নগদ অর্থ অনুদান পাওয়া প্রতিষ্ঠান ও দূস্থ ব্যাক্তিরা মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে সাধুবাদ জানান। এসময় মন্ত্রীর পিএস উপ-সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, মন্ত্রীর জেষ্ঠ্য কন্যা ব্যাক্তিগত রাজনৈতিক সহকারী ওয়াহিদা হোসেন রূপা ও মন্ত্রীর এপিএস আবু নছর ভূইয়া মাসুক সহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।