সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদমে মারাইতং পাহাড়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ জুন, ২০২৪
বান্দরবানের লামা-আলীকদম উপজেলায় বেড়াতে এসে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইফতে খাইরুল আহম্মেদ আবিদ (২১)। শুক্রবার দিবাগত রাতে দেড়টায় এ ঘটনা ঘটে।
সহপাঠীরা জানায়, আলীকদম উপজেলার মারাইতং পাহাড়ে ভ্রমণে যান টাঙ্গাইলের কালিহাতি উপজেলার গান্ধিনা এলাকার ১২ জনের একটি গ্রুপ। মারাইতং পাহাড়ে রাতে ক্যাম্পিং করে থাকার সময়ে হঠাৎ করেই রাত সাড়ে ১২টায় দিকে তাদের মধ্যে ইফতে খাইরুল আহম্মেদ আবিদের খিছুনি উঠে।
দ্রুত অন্যরা মিলে রাতে দেড়টার দিকে তাকে পার্শ্ববর্তী লামা উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ইফাত বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং গান্ধিনার বাসিন্দার মো. হেলাল উদ্দীনের ছেলে। সফরসঙ্গী নাফিজ হাসান আবিদ বলেন, ঈদের ছুটি উপলক্ষ্য টাঙ্গাইলের কালিহাতি থেকে ১২ জন বন্ধু বান্দরবানের আলীকদম উপজেলার মারাইতং পাহাড়ে ভ্রমণে এসে রাতে ক্যাম্পিং করেন। সবকিছু ভালোই ছিল। কিন্তু রাতে হঠাৎ খিছুনি উঠে অসুস্থ হয়ে পড়ে আবিদ।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোঃ জুনাইয়েদ বলেন, গতরাত দেড়টার দিকে আবিদ নামে এক পর্যটককে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ জানান, পর্যটকের লাশ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এছাড়া মৃতের পরিবারের সাথে আলোচনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।