সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জে রাসেল ভাইপার সাপের  দংশনে ১ কৃষকের মৃত্যু 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ জুন, ২০২৪

মানিকগঞ্জে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দংশনে হোসেন ব্যাপারী নামের (৫০)  এক কৃষকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মানিকগঞ্জের  হরিরামপুর উপজেলার  তিনটি চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের দংশনে ৫ জনের মৃত্যু হয়।

শুক্রবার (২১জুন) বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হোসেন আলী ব্যাপারী  বৃহস্পতিবার (২০জুন) বিকেলে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপে তাঁকে কামড় দেয়।

নিহত হোসেন ব্যাপারী মানিগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা (মানছুরাবাদ) চরাঞ্চলের পরশ আলী ব্যাপারীর ছেলে।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন  বৃহস্পতিবার বিকেলে হোসেন আলী ব্যাপারী তার গৃহপালিত গবাদী পশুর জন্য চরে ঘাস কাটতে জান। ঘাস কাটার সময় চন্দ্রবোড়া সাপে তাঁকে কামড় দেয়। পরে তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, হরিরামপুরের চরাঞ্চলে চন্দ্রবোড়া সাপের কামড়ে কয়েক জনের মৃত্যু হয়েছে। আরো এক জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।