সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় বিয়ের ১৯ দিনের মাথায় গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ জুন, ২০২৪
বিয়ের পর প্রথম বাবার বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস লাগিয়ে খাতিজা বেগম (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড খেঁদারবান পাড়ায় শুক্রবার (২১ জুন) বিকেল ৫টায় এই ঘটনা ঘটে।
 নিহতের লাশ উদ্ধারে লামা থানা ফাইতং ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যান। খাতিজা বেগম খেঁদারবান পাড়ার মো. ইব্রাহিম বৈদ্যের মেয়ে এবং ১৯ দিন আগে তার বিবাহ হয়। বিয়ের পর প্রথম বাবার বাড়িতে এসে এই ঘটনা ঘটে।  মেয়ের পরিবারের কেউ আত্মহত্যার কারণ জানেন না বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জুবাইরুল ইসলাম জানান, বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকলে পরিবারের লোকজন উদ্ধার করে গ্রাম্য চিকিৎসককে খবর দেন। পল্লী চিকিৎসক মিজানুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 লামার ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইসি মো. মফিজ বলেন, কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল সকালে লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।