সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরে স্বামীর লিঙ্গ কর্তন, স্ত্রী ও ভাগ্নে আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ জুন, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর পরকিয়ার জের ধরে স্বামীর লিঙ্গ কেটে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ জুন) ভোরে ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটে।
পরে দুপুরে গারো পাহাড়ের চূড়া থেকে মারাত্মক আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, লাউচাপড়া ডুমুরতলা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে জামাত আলীর ছেলে ইসমাইল হোসেন (৫০) তার পরিবার নিয়ে বসবাস করেন।
শুক্রবার সকালে ইসমাইল হোসেনের ঘরের মেঝেতে রক্তাক্ত অসস্থায় দেখতে পায় অন্যান্য বাসিন্দারা। কিন্তু ইসমাইল হোসেনকে না পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ইসমাইল হোসেনকে খোঁজাখুঁজি করতে থাকেন। তাকে না পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১ টার দিকে থানা পুলিশ আশ্রয়ণ প্রকল্পের পাশের গারো পাহাড়ের চূড়ায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
স্থানীয়দের ধারণা স্ত্রীর পরকিয়ার জের ধরে স্বামী ইসমাইল হোসেনের লিঙ্গ কর্তন করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, ইসমাইল হোসেনের লিঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল হোসেনের স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও ভাগ্নে মোসা মিয়াকে আটক করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।