সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ী সরকারী খাদ্যগুদাম হতে ১১৯ টন চাল চুরি হওয়ায় সাংবাদিক সমাজের প্রতিবাদ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
গাইবান্ধার পলাশবাড়ী খাদ্য গুদাম হতে ১১৯ মে:টন চাল ও ৩৪ হাজার ৯ শত ২৬টি খালি বস্তা চুরির ঘটনার সাথে জড়িত খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল্লা আল মামুন সিদ্দিকী সহ পলাশবাড়ীর কতিপয় অসাধু ব্যাসায়ীদের গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন বৃহস্পতিবার পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে ও পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক দুদু’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন পলাশবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন সহ সভাপতি ফেরদৌস মিয়া, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পলাশবাড়ী প্রেস ক্লাবের সদস্য মতিন মোহাম্মদ ছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা সরকারি খাদ্য গুদাম হতে চাল ও বস্তা চুরি হয়ে যাওয়ার সাথে সংশ্লিষ্টদের বিশেষ করে দায়িত্বরত কর্মকর্তা এবং কতিপয় অসাধু ব্যবসায়ীদের অতি শীঘ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং ভবিষ্যতে যেন এহেন কর্মকান্ড পলাশবাড়ীতে আর না ঘটে সে বিষয়ে মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, পলাশবাড়ী পৌরসভার মেয়র মহোদয় সহ সকল উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য, পলাশবাড়ী সরকারি খাদ্য গুদামে ধান, চাল, গম ব্যবসায়ীর দীর্ঘদিন হতে একটি সিন্ডিকেট জনসাধারণ ও প্রান্তিক কৃষকদের জিম্মি করে নাম মাত্র মিলারদের কাছ থেকে ধান, চাল, গম (খাওয়ার অনুপযুক্ত) সংগ্রহ করে সরকারি গুদামের অসাধু কর্মকর্তা কর্মচারীদের সাথে আঁতাত করে ব্যাবসা পরিচালনা করে আসছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।