সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ জুন, ২০২৪
ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাল মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছে। ( ১৯ জুন) বুধবার সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,  লাল মিয়া ও তার পিতা সিরাজ উদ্দীন সকালে বাড়ির পাশেই নিজস্ব জমিতে আমন ধানের বীজতলা তৈরি করার জন্য কাজ করছিল। এসময় সিরাজ উদ্দীনের   ভাই গিয়াসউদ্দিন তার ছেলে হাফেজ মিজান  লাল মিয়া ও  বাবাকে জমির আইল (বাতর) বেশি কেটে ফেলার অভিযোগ তোলে কাজে বাঁধা প্রদান করে । এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে এক পর্যায়ে গিয়াসউদ্দিনের ছেলে হাফেজ মিজানের  ধারালো অস্ত্রের আঘাতে লাল মিয়া ও তার পিতা সিরাজ উদ্দীন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্বার্শবর্তী গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করে। তার পিতা সিরাজ উদ্দীনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু জানান,তাদের মধ্যে পূর্ব থেকে কোন ঝগড়া বিবাদের কোন ঘটনা নেই। সকালে আমন ধানের বীজতলা তৈরি করতে গেলে আইল কাটা নিয়ে এই হত্যা কান্ড ঘটেছে।
নান্দাইল মডেল থানার ওসি আঃ মজিদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য  এক নারীকে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত কাজ অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।