সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

অল্প বৃষ্টিতে পানি জমে ভোগান্তির শিকার এলাকাবাসী

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ জুন, ২০২৪
পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় প্রতি বছরে অল্প বৃষ্টিতেও বেকায়দায় পড়তে হয় পুরো গ্রামবাসীকে।
মৌলভীবাজার সদর উপজেলার   সরকার বাজারের পার্শ্ববর্তী গ্রাম  বাদেফতেপুর। এই গ্রামের প্রায় হাজারেরও বেশি মানুষকে বৃষ্টির দিন আসলেই পড়তে হয় বিপাকে। পানির জন্য অনেকে ঘর থেকে বের হতে পারেন না। গ্রামের কোনাবাড়ি, আমীর মিয়ার মেম্বার’র বাড়ি, বাদশা মিয়ার বাড়ি, ইসলাম মিয়ার বাড়ি, মাঝ’র বাড়ি, মুক্তার মিয়ার বাড়ি, বারাম মিয়ার বাড়ি, গরুর বাজারে যাওয়ার গোপাট সহ অনেক বাড়ি প্রায় ২ যুগ ধরে পানিবন্দি হতে হয়। পানির কারণে সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হয় কর্মজীবি থেকে শুরু করে নানান পেশার মানুষকে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই বাড়ি-ঘরের উঠানে পানি জমে। সেই পানি দু-এক দিনের মধ্যে নামে না। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পানি জমে কাদাযুক্ত হয়ে যায়। বর্ষা মৌসুম এলেই এ দুর্ভোগে পড়েন এই এলাকার লোকজন।
এলাকার বাসীন্দা ছুনু মিয়া জানান, বছরের পর বছর এই সমস্যার কারণে বাড়ি থেকে বের হইতে পারি না। আমরা প্রায় ১৫ বছরের মতো বর্ষা মৌসুম আসলেই পানিবন্দি হতে হয়।
গ্রামের সাবেক মেম্বার আমীর মিয়া বলেন, গ্রামের সবচেয়ে বড় একটি ড্রেন বাজারের উপর দিয়ে গেলে ব্যবসায়ীরা সেটি আবর্জনা দিয়ে বরাট করে থাকেন। পানি বের হওয়ার কোনো রাস্তা না থাকলে পানি গ্রামেই রয়ে যায়। এতে  জলাবদ্ধতায় পরিণত হয়।
অত্র এলাকার মুরব্বিরা জানান, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বার এ বিষয়ে অবগত রয়েছেন। যুগ যুগ ধরে এই পানির জন্য গৃহবন্দি হতে হয় আমাদের। গৃহবন্দী থেকে মুক্ত করতে এ বিষয়ে উপরমহলের যেন দৃষ্টি পড়ে।
এ বিষয়ে অত্র গ্রামের বর্তমান মেম্বার শাহীন মিয়া বলেন- কিছুদিন আগে এমপি মহোদয় আমাদের গ্রামে আসলে প্রতিশ্রুতি দিয়েছেন ইঞ্জিনিয়ার এসে দেখবেন, এখন পর্যন্ত কেউ আসেনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।