সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নিজেকে খুব মূল্যহীন মনে হয়। কী করা উচিত?

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
(ফজলে রাব্বি মিয়া) ডেপুটি ইস্পিকার ,, আমি মরলে আমার অভাবটা কেউ অনুভব করল— আমার কাছে এটাই মূল্যবান হওয়া।
পরিবারের বা এলাকার এমন কোনো বাচ্চাকে এক প্যাকেট বিস্কিট কিনে দেন যাকে অন্যরা দুষ্টুমি বা গরীব হওয়ার কারণে খুব একটা আদর করে না। এই বাচ্চাটার কাছে আপনি মূল্যবান হয়ে যাবেন। আপনি মরলে সে বুকের মধ্যে একটা খা খা শূণ্যতা অনুভব করবে।
আপনি চলে যাওয়ায় একটা শূন্যস্থান তৈরি হলো। এটাই তো মূল্যবান হওয়া!
বোনকে রাস্তার পাশের গাছটা থেকে একটা ফুল পেরে দেন। ফুলে ন্যূনতম সুগন্ধ থাকলে আপনার বোনের মনে অন্তত একটা বকুল ফুলের সমান আকৃতির সুখ জমতে বাধ্য। একদিন জমতে জমতে হয়তো বাগানভর্তি গোলাপ ফুলের সমান সুখ জমা হবে। এই সুখটা সুপ্ত থাকবে। আপনার অনুপস্থিতিতে এই সুপ্ত সুখ তার মনে আপনার জন্য শূণ্যতা তৈরি করবে।
মায়ের রান্নার সময়, বেশি কিছু না, একটা পেয়াজ কেটে দেন। আপনার দাম বেড়ে যাবে।
ক্লাসে যাকে নিয়ে সবাই সবসময় মজা করে, তাকে ডেকে এনে সবার সাথে বসান, তার বিষয়ে একটা পজেটিভ বাক্য বলেন। তার কাছে আপনি দামী হয়ে গেলেন।
রাস্তায় কাদা জমে আছে। সবার হাটতে সমস্যা হচ্ছে। রাস্তার পাশের দুটো ইট এনে হাটার পথ তৈরি করে দেন। এই পৃথিবীতে আপনার মতো মানুষই দরকার। পৃথিবীটা আপনাদের উপর ভর করেই টিকে আছে।
আর বিশ্বাস করেন, পৃথিবীতে একটা মানুষও যদি আপনাকে দাম না দেয়— তারপরও আপনি দামী। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের চেয়েও বেশি নিখুঁত মস্তিষ্ক আপনি মাথায় নিয়ে ঘুরেন, আর সবচেয়ে উন্নত ক্যামেরা চোখের কোটরে নিয়ে বসে আছেন। নিজেকে কমদামী ভাবার কোনো সুযোগ নেই!

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।