সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জ সেতুর নিচে থেকে মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ জুন, ২০২৪

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর নামক স্থানের একটি সেতুর নিচে থেকে কাশেমপুর কারাগারে কর্মরত  অফিস হিসাব রক্ষক মো. শহিদুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ( ১৭ জুন)  সকালে জরুরি সেবা  নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে জাগির  সেতুর নিচে থেকে মরদেহটি উদ্ধার করে  পুলিশ।

নিহত শহিদুল ইসলামের  স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে।  মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি  ভাড়া বাসায় বসবাস করেন।  নিহত শহিদুল ইসলাম সিরাজগঞ্জ সদর  উপজেলার ভাজন দাস গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি গাজিপুর কেন্দ্রীয় কারাগারে অফিস হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়,নিহত শহিদুল ইসলাম গত রাতে কর্মস্থল থেকে  মানিকগঞ্জ ভাড়া বাসার উদ্দেশ্যে   রওনা দেন  এরপর থেকে  নিখোজঁ। ওসি হাবিল হোসেন বলেন নিহত শহিদুল ইসলামকে দুর্বৃত্তরা   সেতু থেকে ফেলে দিয়ে  হত্যা করতেে পারে  অথবা   হত্যা করে সেতু থেকে ফেলে দিতে  পারে। নিহত পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।