সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুন, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) নাগরপুর সদর তালতলা স্ট্যান্ড সংলগ্ন সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রথমেই জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দদের উপস্থিতিতে নতুন নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়। বর্ধিত সভা পরবর্তীতে জুমার নামাজ শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত নাগরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খানসহ আরও অনেকেই।
নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এস এম আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম মাসুদুর রহমান মিলন। এছাড়াও আরো জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, সহ সভাপতি আল আমিন শোভন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আরজু খান, রফি মাহমুদ শাওন সহ নাগরপুর উপজেলার অন্যান্য সাংবাদিক বৃন্দরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।