সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বাগানবাজারে মহ্সড়কের ওপর পশুর হাট

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুন, ২০২৪

খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফটিকছড়ির বাগানবাজার মহাসড়কের ওপর বসানো হয়েছে কুরবানির পশুর হাট।পুরো চট্টগ্রাম জেলার সবচেয়ে বড় পশুর হাট বসে জেলার ফটিকছড়ির বাগানবাজার এলাকায়। মহাসড়কে পশুর হাট বসানো নিষেধ থাকলেও প্রতি শুক্রবার এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বছরের পর বছর ধরে চলছে এই হাট।তীব্র যানজটে ২মিনিটের রাস্তা পার হতে প্রতি যানবাহনের সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা।এত বড় হাটে নেই কোন শৌচাগার এবং বিশুদ্ধ পানির উৎস।

সরেজমিনে বাগানবাজার পশুর হাট ঘুরে দেখা যায়,পশু বেচা-কেনার নির্দিষ্ট স্থান থাকলেও রাস্তা দখল করে অবৈধভাবে বসেছে এই পশুর হাট।পার্শ্ববর্তী খাগড়াছড়ির রামগড়,জালিয়াপাড়া,গুইমারা,মাটিরাঙ্গা সহ আশেপাশের অনেক এলাকার মানুষ পশু বেচা কেনার জন্য এই হাটে আসে।দূর-দূরান্ত থেকে আসা বেপারীরা গরু-মহিষ,ছাগল নিয়ে এলে রাস্তার মধ্যেই নামানো হচ্ছে এসব পশু। পাশাপাশি রাস্তার দুই পাশে অস্থায়ী খুঁটিতে বেঁধে রেখে চলছে বেচা-কেনা। এই সড়কে অন্যান্য দিনের তুলনায় যানজট ছিল চোখে পড়ার মতো। ফলে অসহনীয় গরমে যানজটে নাকাল হয়ে পড়ছেন এই পথে যাতায়াতকারী যাত্রীরা।হাটে শৌচাগারের অভাবে চরম দুর্ভোগে পড়ে ক্রেতা ও বিক্রেতারা।অব্যবস্থাপনার মধ্যে হাট চললেও নির্বিকার রয়েছে প্রশাসন।এই হাটের ইজারাদার বাগানবাজার ইউপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজুর ছোটভাই আমজাদ হোসেন স্থানীয় কয়েকজন জানান,প্রতি শুক্রবারই মহাসড়কের ওপর পশুর হাট বসে।জায়গা সংকুলান না হওয়ায় রাস্তার দু’পাশে বেপারিরা পশু বেচা কেনা করে।সড়কের ওপর হাট বসানোর ফলে এ সড়কে চলাচলকারী বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন চরম ভোগান্তিতে পড়ে।

চট্টগ্রামের রাউজান এলাকার বাবুল নামের এক গরুর বেপারি জানান,অব্যবস্থপনায় ভরপুর এই ঐতিহ্যবাহী গরুর হাট।প্রায় এক লক্ষ মানুষের সমাগম হলেও এখানে কোন শৌচাগারের ব্যবস্থা নেয়।বিশুদ্ধ পানির ব্যবস্থা নেয়।রাস্তার ওপর দাঁড়িয়ে গরু বিক্রি করতে হয়।বিশেষকরে কুরবানের ঈদে জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারন করে। বাগানবাজার ইউপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু জানান,উপজেলা প্রশাসনকে বিকল্প জায়গা ব্যবস্থা করার জন্য গত বছরেও অনুরোধ করা হয়েছে।ভবিষ্যতে দ্রুত ব্যবস্থা করে দেবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।তিনি আরো জানান,শৌচাগারের জন্য বরাদ্দ এসেছে।দ্রুত শৌচাগার নির্মাণের কাজ শুরু হবে।

ফটিকছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোজাম্মেল হক জানান,বিষয়গুলো তিনি জানতেন না।এধরনের পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয় এসব বিষয়ে প্রশাসন সজাগ থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।