মানিকগঞ্জের দৌলতপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকালে দৌলতপুর সরকারি প্রমোদর সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। উক্ত ফাইনাল খেলায় নিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-৩ গোলে হারিয়ে দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে। নারী দলের মধ্যে ৭৮ নং দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে চকহরির চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে। চাকমিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এস এম সালাউদ্দিন মাহমুদ জাহিদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাবিহা আক্তার, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কামরুজ্জামান নাঈম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, এসময় সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন ।
সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
দৌলতপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ জুন, ২০২৪