সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে সাংবাদিকের উপড় সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
ময়মনসিংহের নান্দাইলে দৈনিক জনতার নান্দাইল প্রতিনিধি জালাল উদ্দীন মন্ডলের  উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আহত অবস্থায় তাকে  স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ১৩ জুন বৃহস্পতিবার বিকালে  উপজেলার  স্থানীয় বাণিজ্য বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত সাংবাদিক জালাল মন্ডল ওই বাজারে কুরবানির গরু কিনতে যান। এসময়  উপজেলার রসূলপুর গ্রামের  আঃ জলিলের ছেলে জহিরুল ইসলাম (৩০) অতর্কিত ভাবে তার হামলা চালায়। এ ঘটনায় আহত সাংবাদিক বলেন, তিনি কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসী জহিরুলের হাতে থাকা বাঁশ দিয়ে সজোরে আমার  মাথায়  আঘাত করে। এসময় সন্ত্রাসী জহিরুল  বলতে থাকে তুই বড় সাংবাদিক হইছস মাদক নিয়া লেখালিখি করস তরে বাঁচতে দিমু না।এই কথা বলেই সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাঁটে উপস্থিত জনতা তাকে আটক করে পুলিশকে খবর দেয় । জানা যায়,  ঘটনার সময় আহত সাংবাদিককে  উদ্ধারে এগিয়ে আসা স্থানীয় যুবক খুররমকেও গুরুতর আহত করে সন্ত্রাসীরা । খোঁজ নিয়ে জানা যায়, সন্ত্রাসী জহিরুল একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আঃ মজিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক জহিরুলকে থানায় আনা হয়েছে, এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।