সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী মানবিক ও সেবামূলক  প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র ও মানবাধিকার হোমিও দাতব্য চিকিৎসালয় এ-র যৌথ উদ্যোগে নাগরপুরে অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী ও উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ খ্রি.) সকালে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব  ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে এ ঈদ সামগ্রী, উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়।
 ঈদ সামগ্রী ও উপহার হিসাবে বস্ত্র  বিতরণকালে উপস্থিত ছিলেন,মেডিকেল অফিসার ডা.কাউছার খান,মেডিকেল সহকারি সাধন চন্দ্র প্রমুখ।
উল্লেখ্য, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতার পর থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন,ফ্রি রক্ত গ্রুপি নির্নয় কর্মসৃচী,দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন,মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান,করোনাকালীন মাস্ক বিতরন,সচেতনতা মৃলক লিফলেট বিতরন,রান্না করা খাবার বিতরন,শীর্তাতের মাঝে বস্ত্র বিতরণ,বন্যা কবলিত এলাকায়  শুকনা খাবার ও বিশুদ্ধ পানি বিতরন,ঈদ  উপহার,খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ,বাংলা অর্থসহ কুরআন শরীফ বিতরণ,মেধা যাচাই পরিক্ষা, সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা, ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা, বিভিন্ন জাতীয় দিবস পালন,মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান সহ বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এই সেবামূলক প্রতিষ্ঠান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।