সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জুন, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সরকারি যদুনাথ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। উক্ত ফাইনাল খেলায় চৌবাড়িয়া পচাসারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে ঘুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেঘনা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে নবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।
টুর্ণামেন্টে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান। সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহম্মেদ, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নাগরপুর খানা অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মাহাবুব রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হোসেন আলী, সাধারন সম্পাদক কানিছ ফাতেমা রলে উপস্থিত ছিলেন।  এসময় সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।