সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

মাটি দিয়ে কালভার্টের মুখ ভরাট: পানি নিস্কাশনের পথ বন্ধ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জুন, ২০২৪

নওগাঁর রাণীনগরে মাটি দিয়ে কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মুনির নামের একজনের বিরুদ্ধে। এতে পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার কয়েকটি মাঠের প্রায় এক হাজার বিঘা আবাদি জমির পানি নিস্কাশন নিয়ে দুঃচিন্তায় রয়েছে কৃষকরা।

মঙ্গলবার দিন সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার কালিগ্রাম ইউনিয়নের খলিশাকুড়ি গ্রামের আনালিয়া মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত প্রায় তিন বিঘার একটি সরকারি খাস পুকুর রয়েছে। পুকুরটি মসজিদের ভোগ-দখলের দোহায় দিয়ে কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভেকু মেশিন দিয়ে সরকারি পুকুর থেকে মাটি কেটে বিক্রি করছে। আর ওই পুকুর থেকে খলিশাকুড়ি গ্রামের মুনির নামে এক ব্যক্তি মাটি কিনে তার ফসলি জমি ভরাট করছেন। জমির সাথে রাস্তার কালভার্টটির মুখও ভরাট করেছেন তিনি। এতে ওই এলাকার খলিশাকুড়ি, করজগ্রাম, মাধাইমুড়ি গ্রামের কয়েকটি ফসলি মাঠের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় লুৎফর রহমান, হামিদুল ইসলাম, মুন্টু, আনছার আলী সহ বেশ কয়েকজন জানান, গ্রামের লোকজন বাধা দিলেও মুনির কথা শুনেনি। তিনি কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দিয়েছে। এলাকাবাসির অভিযোগ, এর আগে মুনির গ্রামের আরো একটি কালভার্টের মুখ বন্ধ করেছে। সেটিও এখন পর্যন্ত বন্ধ হয়ে আছে। যার ফলে এলাকার প্রায় এক হাজার বিঘা জমির পানি নিস্কাশন নিয়ে আমরা দুঃচিন্তায় রয়েছি। দ্রুত কালভার্ট দুইটির মুখ ফাঁকা করে পানি নিস্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পুলিশ-প্রশাসনের নিকট।

এ বিষয়ে কালভার্টের মুখ ভরাটকারি মুনির বলেন, আমার জমি আমি ভরাট করেছি। আপনাদের যা করার আপনারা করেন।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম বলেন, কালভার্টের মুখ ভরাট করে পানি নিস্কাশনের পথ বন্ধ করার এখতিয়ার কারো নেই। আমি দ্রুত ব্যবস্থা নিব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।