মানিকগঞ্জের দৌলতপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা মঙ্গলবার (১১জুন) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম,বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ,বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন,খলসী ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান, থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সার্জেন্ট নূরুল হক, সরকারি মতিলাল ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ প্রফেসর রহুল আমিন,থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী খান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুর রহমান মুক্তা প্রমুখ।
সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
ঈদ উল আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা
প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জুন, ২০২৪