সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

যশোরের অভয়নগরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এ উপজেলায় ৬শ ৮৭টি স্বাভাবিক প্রসব এবং সিজারের মাধ্যমে প্রসব হয়েছে ৭১টি।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসীন রেজা, সিংগাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা. সুদীপ্ত সেন। এসময় আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, শেখ তৈয়েবুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আশরাফ প্রিন্স, ইউপি মেম্বার হালিমা পারভীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ডা. তোফাজ্জেল হোসেন। এছাড়া বিষয়বস্তু উপস্থাপন করেন, ডা. চন্দ্র শেখর কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাঠ কর্মকর্তা মিলটন কবিরাজ।

বক্তারা বলেন, মা ও শিশুমৃত্যু হার কমানো এবং নিরাপদ ও স্বাভাবিক প্রসবসেবাকে উৎসাহিত করার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। গত এক বছরে (২০২৩) অভয়নগর উপজেলায় প্রসব হয়েছে মোট ৭শ ৫৮টি। এর মধ্যে স্বাভাবিক প্রসব ৬শ ৮৭ ও সিজারের মাধ্যমে প্রসব হয়েছে ৭১টি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।