সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ৫৮ পরিবার 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এ প্রতিপাদ্যকে সমুন্নত রেখে লামায়ও আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে পঞ্চম পর্বে দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জুন ২০২৪ খ্রি:) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঈদের উপহার হিসেবে এসব ঘর হস্তান্তর করেন। তারই ধারাবাহিকায় লামা উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে ভার্চুয়ালি টিভি স্ক্রীনের সাথে সংযুক্ত হন লামা উপজেলা প্রশাসন।
এ সময় প্রধান অতিথি হিসেবে অংশ লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোস্তফা জামাল।
 উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ,নবাগত লামা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মিজানুর রহমান, গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ,পৌরসভার প্যানেল মেয়র মোঃ হোসেন বাদশা প্রমুখ।
এছাড়াও সরকারি বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সাত ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ সদস্য, সচিব, সুশীল সমোজের প্রতিনিধি এবং যাদের জন্য আয়োজন লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবারের ৫৮টি পরিবার। প্রত্যেক পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর জমিসহ গৃহের সার্টিফিকেট, ফোল্ডার এবং একটি করে গাছের চারা দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।