সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

সুসজ্জিত পুলিশের গাড়িতে করে বিদায় নিলেন জামালপুর জেলা পুলিশে কর্মরত পিআরএলগামী পুলিশ সদস্য

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
 ‘আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ১১ জুন সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে কল্যাণ সভা পরবর্তী পিআরএল সূত্রে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে আনুষ্ঠানিকতার সাথে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়। বিদায়ী অতিথি হলেন নায়েক/ মোঃ দেলোয়ার হোসেন। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বিদায়ী অতিথিকে একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল, চৌকস, পরিশ্রমী, দক্ষ গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সদস্য হিসেবে উল্লেখ্য করেন।
তিনি, তাদের ব্যক্তিগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জামালপুর জেলা পুলিশ হতে শিক্ষণীয় বিষয়গুলো তার ব্যক্তিজীবনে কাজে লাগবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় অবসরজনিত বিদায়ী অতিথিকে পুলিশের সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন জেলা পুলিশ জামালপুর।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; জনাব মো: সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব সুমন কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; জনাব অভিজিৎ দাস, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।