সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ পরিকল্পনার আওতায় সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৮ শত ৯৮টি গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের পাশাপাশি ২৬ জেলার সব উপজেলাসহ আরও ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করেন তিনি।
সবার জন্য আবাসন নিশ্চিত করতে মঙ্গলবার সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীরগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫ম পর্যায়ের (২য় ধাপ) নির্ধারিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ এবং আশ্রয়ণের জরাজীর্ণ ব্যারাকের বসবাসরত পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হুসাইন বিপু।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ ওসমান গনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লবসহ ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, রাজনৈতিকবৃন্দ, সুবিধাভোগী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।