সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আটক ১

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জুন, ২০২৪

যশোরের অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে বুলবুল খা (৪৮) নামে স্থানীয় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার (৯ জুন) রাতে উপজেলার তালতলা রেলস্টেশন চক্তরে এ হামলার ঘটনা ঘটে। এসময় এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। সোমবার (১০ জুন) মামলা দায়েরের পর মতিয়ার রহমান ওরফে মতি (৩৯) নামে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। আহত বুলবুল খা উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের গ্রামতলা এলাকার নুরুল ইসলাম খা’র ছেলে। আটক মতিয়ার রহমান একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন আহত বুলবুল খা বলেন, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে তালতলা রেলস্টেশন চত্তরে পৌঁছালে একদল চিহ্নিত সন্ত্রাসী দেশিয় অস্ত্রসহকারে আমার উপর হামলা চালিয়ে কোপাতে শুরু করে। এসময় প্রাণ বাঁচাতে লাইসেন্স করা শর্টগান থেকে এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আহত বুলবুলের বড়ভাই মামলার বাদি বাবলু খা বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ছোটভাই বুলবুলকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি দিদার, মতিয়ার রহমান মতি, মির্জা জামিল আহম্মেদ তমাল, লিটনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।এলাকাবাসীর অভিযোগ, বুলবুল খা মাঝে মধ্যে তাঁর শর্টগান দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখান। কারণে অকারণে অস্ত্র নিয়ে মহড়া করেন তিনি। এহেন কর্মকান্ডের জন্য তাঁর উপর এ হামলার ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে শর্টগানের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আত্মরক্ষার জন্য আহত ব্যবসায়ী বুলবুল খা তাঁর শর্টগান থেকে এক রাউন্ড গুলিবর্ষণ করেছিলেন বলে প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে। মামলা দায়েরের পর এজাহারভূক্ত মতিয়ার রহমান মতি নামে একজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।