সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জ জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে-পুলিশ সুপার 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জুন, ২০২৪

মানিকগঞ্জ জেলা পুলিশ এর আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারি ব্যবসায়ীদের সাথে নিরপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১০জুন) সকালে মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে  মতবিনিময় সভা সভাপতিত্বে করেন  পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার নুরহাজাহন লাবনীসহ মানিকগঞ্জ জেলার সকল থানা অফিসার ইনচার্জ। ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারী ব্যবসায়ী ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন, গুরুত্বপূর্ণ স্থানে,বিশেষ করে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও জুয়েলারি ব্যবসায়ী প্রতিষ্ঠানে  সিসিটিভি রাখতে হবে। মানিকগঞ্জ জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন জেলা পুলিশের পক্ষথেকে কোরবানির ঈদ উপলক্ষে টহল আরো বৃদ্ধি করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।