সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নিপার স্বপ্নপূরণের হাতিয়ার ১৭মণ ওজনের ষাঁড় ‘স্বপ্ন’ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জুন, ২০২৪
খামারের গাভীকে কৃত্রিম প্রজননের মাধ্যমে ২.৫ বছর আগে জন্ম নেয় বিশালদেহী ষাঁড় বাছুর ‘স্বপ্ন’। অনেক বড় স্বপ্ন নিয়ে লালন পালন করেছে এই ষাঁড় গরুটি, খুব যত্ন নিয়ে পরিবারের সদস্য মনে করে লালন পালন করেছেন।
টাঙ্গাইলের গোপালপুরের পৌর শহরের চন্দ্রবাড়ী মহল্লার মালয়েশিয়া প্রবাসী মো. আবুল কাশেমের কন্যা নিপা আকতার (২৫) নিজ খামারে দুটো ষাড় পরম মমতায় লালন পালন করেন। একটি শাহিওয়াল জাতের এক বছর বয়সী ‘নবাব’ এবং অপরটি ২দাত বয়সী ফ্রিজিয়ান জাতের ‘স্বপ্ন’।
এবারের কুরবানী ঈদ উপলক্ষে ১৭ মণ ওজনের ষাঁড় স্বপ্নকে বিক্রি করে দিতে চান তিনি।
নিপা আকতার জানান, বাড়িতে পুরুষ মানুষ না থাকায় অনেক কষ্টে খড়, কাঁচা ঘাস, ভুষি, খুদের ভাত এবং ফলমূল খাইয়ে বড় করেছেন। ষাঁড়টার পিছনে ৭০০-১০০০টাকা দৈনিক ব্যয় হয়। প্রতিদিন ২/৩বার গোসল করানো হয়। মা-মেয়ে মিলে তারা যত্ম করেন।
তাদের গরুটি দেখতে প্রতিদিন ভীড় জমায় এলাকাবাসী। দাম হাঁকা হচ্ছে ৬লাখ টাকা, তবে আলোচনা সাপেক্ষে বাজার মূল্য অনুযায়ী বিক্রি করতে চান। যারা কিনতে চান তারা যেন বাড়িতে আসে বা মোবাইল ফোনে যোগাযোগ করেন। তিনি আরো জানান, গরুটি উপযুক্ত দামে বিক্রি করতে পারলে আগামীতেও বড় গরু পালন করবেন। যদি ন্যায্য দাম না পান,তবে গরু পালনের আগ্রহ হারিয়ে ফেলবেন।
ষাঁড় গরুটি বিক্রির কথা বললেই নিপা কষ্টের চোখে জল চলে আসে তাই গরুটি কি বিক্রি করলেন অনেক কষ্ট লাগবে। তাও বিক্রি করতে হবে ষাঁড় গরুটিকে।
স্থানীয় যুবক উবায়দুল্লাহ জানান, আমার জানামতে এটা গোপালপুর উপজেলার সবচেয়ে বড় গরুর একটা।  কাকা প্রবাসে থাকায় খৈল, ভুষি, খুদ সহ যা কিছু দরকার সব আমি এনে দিতাম। প্রানি সম্পদের থেকে লোকজন এসেছিল, ফিতায় মেপে এটার ওজন ১৭মণ হবে বলেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফ আব্দুল বাসেত বলেন, কুরবানী উপলক্ষে গোপালপুরে সাড়ে ৬হাজার গরু এবং ৮হাজার ছাগল, ভেড়া প্রস্তুত রয়েছে, যা স্থানীয় চাহিদার তুলনায় ৪% বেশি। চন্দ্রবাড়ীর খামারি নিপার ঐ ষাঁড়টির বিষয়ে প্রাণিসম্পদ অফিস থেকে নিয়মিত খোঁজ খবর রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে। ষাঁড়টি স্টেরয়েড হরমোন বহির্ভূত প্রাকৃতিক খাদ্যের দ্বারা পালন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।