সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপালে রাফীউলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জুন, ২০২৪
বেনাপাল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফীউল ইসলামের উপর অজ্ঞাতনামা দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কাস্টম হাউজে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার বিকালে বেনাপোল কাস্টমস হাউসের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। গত শুক্রবার রাত ৯টার দিকে বন্ধুকে নিয়ে ভ্যান যোগে রঘুনাথপুর সড়ক দিয়ে যাওয়ার সময় পেচোর বাওড় নামক স্থানে দুর্বৃওরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় খবর পেয়ে স্থানীয় লোকজন ও রাফীউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতলে ভর্তি করেন। মানববন্ধনে কাস্টম হাউজের কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনের প্রতি ইঙ্গিত করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাফিউলের উপর হামলার ঘটনায় জড়িতদের সনাক্ত করতে না পারলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।