সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

এত সমস্যার সমাধান একবারে সম্ভব নয় : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুন, ২০২৪
সামাজিক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমিনা আলী। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমিনা আলী বলেছেন, প্রাথমিক শিক্ষা বিভাগের এত সমস্যা একবারেই সমাধান করা সম্ভব না। সরকার ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছে। প্রাথমিকের শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে এবং ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য, শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধির লক্ষ্যে স্কুলগুলোতে পুষ্টিকর খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে দেশসেরা চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক উদ্ধুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি বিদ্যালয়কে ডিজিটালে রূপান্তরিত ও আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হবে। মায়েরা শুধু তাদের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
এ সময় প্রতিমন্ত্রী দেশসেরা স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন এবং রংপুর বিভাগের ৮টি জেলায় বিনামূল্যে পাঠ্যবই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুনজুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, হরিপুর আওয়ামী লীগের সম্পাদক এসএম আলমগীর ও চরভিটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হাসান আতিকুর রহমান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।