সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভূমিসেবা সপ্তাহ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুন, ২০২৪

“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই স্লোগানকে সামনে রেখে দেশ জুড়ে সপ্তাহব্যাপী যশোরের অভয়নগরে ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিসে এ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মুহিদুল ইসলাম খান, শুভরাঢ়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা শেখ আশরাফ হোসেন, ভুমি গ্রহীতা ইব্রাহিম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য কর্মকর্তা আহসান কবির, ব্যবসায়ী নাসির উদ্দীন, সার্ভেয়ার শহিদুল ইসলাম সহ সহকারী ভূমি অফিসার, নায়েব বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ দাস নান্টূ ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।