সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

যমুনা চরের শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে ওয়ার্কশপ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুন, ২০২৪
টাঙ্গাইলে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের মাঝে, শিক্ষা উপকরণ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতার ওপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থীর খাতা, কলম এবং উন্নত মানের খাদ্য বিতরণ করা হয়।
আমেরিকা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিলের আয়োজনে, শনিবার(০৮ জুন) বেলা ১১টায় ভুঞাপুরের চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত ওয়ার্কশপে আলোচনা করেন শুশুয়া ভিলের প্রতিষ্ঠাতা মাসুম মাহবুব, কোন ফাউন্ডার এলিজা সুলতানা সহ অন্যান্য  কর্মকর্তা মালিহা মাহবুব, আরিবা মাহবুব, আহনাফ মাহবুব। ওয়ার্কশপ পরিচালনা করেন ডঃ তাহমিনা জেরিন।
শুশুয়া ভিলের পক্ষ থেকে নিয়মিত শিক্ষার্থীদের খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেয়া হবে বলে জানানো হয়।  শুশুয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মমিনে নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন।
আমেরিকা প্রবাসী মাসুম মাহবুব জানান, সুদূর প্রবাসে থাকলেও, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের উন্নত চিকিৎসা এবং শিক্ষার মান বাড়াতে জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার পরবর্তী প্রজন্ম যেন শিকড় ভুলে না যায়, সেজন্য বারবার ওদের নিয়ে চরাঞ্চলে আসি এবং এখানকার মানুষের সাথে সংযুক্ত রাখছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।