নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামে একটি কৃষক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, গত ২৮ মে বাড়লা গ্রামের আবদুস ছোবানের পুত্র মো. নজরুল ইসলামের সাথে একই গ্রামের পিতা মৃত আবদুর রাশিদের পুত্র রুক্তন মিয়া গংদের সাথে বাড়ির চলাফেরার রাস্তা নিয়ে গোলযোগ হয়। উক্ত ঘটনায় গত ২৮মে প্রতিপক্ষগণ নজরুল ইসলাম গংদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আলাল মিয়া (৪৫)কে মারাত্মক আহত করে। তার অবস্থা খুবই খারাপ থাকায় তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত ঘটনায় মো. নজরুল ইসলাম বাদী হয়ে রুক্তন মিয়া, ছোটন মিয়া, আনার মিয়া সহ ৮ জনের নামে দ:বি: ৩২৬ ধারা সহ বিভিন্ন ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করে। ইতিমধ্যে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। উক্ত ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য এবং মামলার বাদী পক্ষকে হয়রানি করার জন্য বিবাদী মো. আবদুর রাজ্জাকের পুত্র মো. আনার মিয়া ৩রা জুন একটি সাজানো ঘটনা দেখিয়ে নেত্রকোণা জেলার কেন্দুয়া আমলী আদালতে মো. নজরুল ইসলাম সহ ৯ জনের নাম উল্লেখ করে একটি ৩২৬ ধারা বিভিন্ন ধারায় একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করে নীরিহ কৃষক নজরুল মিয়া সহ ৯জনকে মারাত্মকভাবে হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উক্ত বিষয়ে ৭ই জুন বাড়লা গ্রামে ঘটনাস্থল পরির্দশনকালে ঘটনার সত্যতা জানতে চাইলে গ্রামবাসী যথাক্রমে মো. এরশাদ মিয়া, জামান মিয়া, রেণু সহ অগণিত গ্রামবাসী জানান, ৩রা জুন এই গ্রামে কোন মারামারির ঘটনা ঘটে নাই। অহেতুক মো. আনার মিয়া তাদের নামে দায়েরকৃত মামলা থেকে রেহাই পেতে এবং বাদী পক্ষকে হয়রানি ও মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্নভাবে চাপ ও বল প্রয়োগ করে যাচ্ছে। বাড়লা গ্রামের জনগণ আনার মিয়া কর্তৃক দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ মিথা, সাজানো এবং হয়রানিমূলক বলে উল্লেখ করে এই মামলার সকল আসামীদের অব্যাহতি প্রদানের জোর দাবী জানিয়েছেন। অপরদিকে নীরিহ কৃষক নজরুল ইসলাম কর্তৃক দায়েরকৃত মামলার সকল আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, মো. নজরুল ইসলাম কর্তৃক দায়েরকৃত অভিযোগটি ইতিমধ্যে এফআইআর ভূক্ত করা হয়েছে এবং এসআই সাদ্দাম হোসেনকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আসামীদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহ আছে। এছাড়া কোর্টে অপর পক্ষ কোন মামলা দায়ের করেছি কি না ? এখন পর্যন্ত আমার জানা নেই।
সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
কেন্দুয়ার পল্লীতে একটি পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুন, ২০২৪