সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রাবিতে আন্তর্জাতিক মৎস্য ও জলজ কৃষি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুন, ২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক মৎস্য ও জলজ কৃষি সম্মেলন-২৪ (ইন্টারন্যাশনাল ফিসারিজ এন্ড অ্যাকুয়াকালচার কনফারেন্স) শুরু হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল ৯টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘স্মার্ট এ্যাকোয়াকালচার এন্ড ফিশারিজ ফর সেফ ফুড প্রডাকশন’ শীর্ষক এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা এমপি।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রধান) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর।
রাবি ফিশারিজ অনুষদের অধিকর্তা ও সম্মেলন সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূইয়া, ফিশারিজ অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী ও ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. বিনয় কুমার বর্মন।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সম্মেলন সাংগঠনিক কমিটির সদস্য-সচিব অধ্যাপক মো. তরিকুল ইসলাম।
সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, ফিশারিজ বাংলাদেশের কৃষিখাতে অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র।সম্ভাব্যতা যাচাই ও গবেষণার মাধ্যমে উন্নততর প্রজাতির মাছ ও জলজ প্রাণির উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশে প্রাণীজ আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত উৎপাদন বিদেশেও রপ্তানি করা যাবে। ইতিমধ্যেই এই খাত উল্লেখযোগ্য পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এই ধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই সম্মেলন ফিশারিজ ও এ্যাকোয়াকালচার বিষয়ে ভবিষ্যত গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে দিক নির্দেশনা দিবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
ভারতের কল্যানী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিলাভ কবিরাজ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও রাবি ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন।
সম্মেলনর প্রথম দিনে একটি প্লিনারি সেশন ও একটি বিজনেস সেশন এবং একটি টেকনিক্যাল সেশনের আওতায় পাঁচটি প্যারালাল টেকনিক্যাল সেশন, একটি পোস্টার সেশনের আওতায় চারটি থিমেটিক পোস্টার সেশন অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত আছে। সম্মেলনের দ্বিতীয় দিন রবিবার চাঁপাইনবাবগঞ্জে ‘কনফারেন্স ট্রিপ’ অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত আছে।
দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে প্রায় ৪০০ ফিশারিজ ও এ্যাকোয়াকালচার বিষয়ের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবী অংশ নিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।