সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে ভুমি সেবা সপ্তাহ-২০২৪ পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুন, ২০২৪
“স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক ” প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহ  পালিত হয়েছে। শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে শোভাযাত্রা ও উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, উপজেলার ৯ টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা সপ্তাহ উপলক্ষে সেবা সহজীকরণের প্রয়াসে সেবা স্টল খোলা হয়েছে। সেবা গ্রহীতারা সেখানে বসে ভূমি বিষয়ক যাবতীয় সেবা গ্রহণ করছেন। তিনি আরও বলেন অনলাইনে ভূমি মালিকেরা রেজিষ্ট্রেশন করলে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন এবং ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এটি যাতে সহজলভ্য হয় তার জন্যেই এ অনলাইন সেবা দেয়া হচ্ছে। আমরা যদি সচেতন হই তাহলে আমরা বিভিন্ন ধরণের হয়রানি থেকে নিজেদের রক্ষা করতে পারবো। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ডিজিটাল ভূমি সেবা একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে।
র‌্যালী শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান, উপজেলা ভুমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও উপজলার ৯ টি ইউনিয়নের সকল ভুমি সহকারী উপস্থিত ছিলেন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।