ফল পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির রামগড়ে শুরু হয়েছে দিনব্যাপী উপজেলা ফল মেলা- ২০২৪ইং। রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে দিনব্যাপী এই ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। ফল মেলা ও প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইসমত জাহান তুহিন,কৃষিবিদ মিজানুর রহমান ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা-কর্মচারীরা। ফল প্রদর্শনী স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির দেশীয় ফল দ্বারা সাজানো হয়েছে। এ ছাড়াও মেলায় ফল চাষের বিভিন্ন প্রযুক্তিও প্রদর্শন করা হয়। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ও পথচারীরা দেশীয় জাতের ফলগুলো দেখতে স্টলে এসে ভিড় জমাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান জানান, এ মেলার মধ্য দিয়ে দেশীয় ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবেন।
সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
রামগড়ে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুন, ২০২৪