সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সমবায়ীদের অংশ গ্রহণে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠনের লক্ষ্যে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা সমবায় কার্যালয়ের সহযোগিতায় এবং উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার ( ০৬ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করেন। সমবায়ীদেরকে নারী শিক্ষার প্রসার, মাদক মুক্ত সমাজ ও সর্বজনীন পেনশন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং সমবায় সমিতি আইন ও সমবায় সমিতি বিধি অনুযায়ী সমিতি পরিচালনা, শেয়ার/ সঞ্চয় আদায়ের মাধ্যমে মূলধন গঠন করে সমবায়ীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। আরো প্রশিক্ষকের দায়ীত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন।

 

 

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।