সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাই নদীর সেতু ভেঙ্গে যোগা‌যোগ বি‌চ্ছিন্ন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
টাঙ্গ‌াইলে গোপালপুর এর ঝিনাই নদী সেতু ভেঙ্গে যোগা‌যোগ বি‌চ্ছিন্ন এলাকাবাসীর চরম দুর্ভোগে ও দুর্ভোগে ছাত্রছাত্রী।
টাঙ্গ‌াইলের গোপালপু‌রে ঝিনাই নদীর ওপর নি‌র্মিত সেতুর একাংশ ভে‌ঙে প‌ড়ে গে‌ছে। এতে যোগা‌যোগ ব‌্যবস্থা বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে নগদাশিমলার বনমালী-জাম‌তৈল সড়‌কে। বুধবার (৫ জুন) বিকেল ৩টার দি‌কে উপ‌জেলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর সেতু‌টি ভে‌ঙে প‌ড়ে।
এদি‌কে সেত‌ু‌টি ভে‌ঙে যাওয়ার পর স্থানীয় নদী‌তে জ‌মে থাকা পানার ওপর দি‌য়ে ঝুঁকি নি‌য়ে হেঁটে নদী পারাপার হ‌চ্ছে মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায় উপ‌জেলার নগদাশিমলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর ১৯৯৬ সা‌লে সেতু‌টি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ‌্য ৪০ মিটা‌র এবং প্রস্থ ৫ ফু‌ট। নদী‌তে পা‌নি বৃ‌দ্ধির কার‌ণে পানাগু‌লো এক‌ত্রিত হ‌য়ে সেত‌ুর পিলারে জমাট বাঁধে। সেতুর পিলা‌রের নি‌চে মা‌টি না থাকায় নদী‌তে স্রোত ও পানার চা‌পে সেতুর মাঝ খা‌নের প্রায় ২০ মিটার অংশ ভে‌ঙে নদী‌তে প‌ড়ে যায়। বা‌কি অংশটুকুও ঝুঁকি‌তে র‌য়েছে।
নগদাশিমলা ইউনিয়ন প‌রিষ‌দের সদস‌্য আয়নাল হক ব‌লেন, নদী‌তে পা‌নি আসার আগেই সেতু‌টির নি‌চে জমে থাকা পানা পরিষ্কার ক‌রা হয়। ‌এভা‌বেই বিগত পাঁচ বছর ধ‌রে ক‌রে‌ছি। কিন্তু হঠাৎ ক‌রে আজ‌কে সেতুর মাঝখানে কিছু অংশ ভে‌ঙে প‌ড়ে‌ছে নদী‌তে।
তি‌নি আরও ব‌লেন, সেতু ভে‌ঙে যাওয়ার পর লোকজন নদী‌তে জ‌মে থাকা পানার ওপর দি‌য়ে হেঁটে নদী পার হ‌চ্ছে।
নগদা সিমলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল বলেন ব
ব্রিজ নিম্নমানের কাজ হওয়ায় এবং অনেক পুরনো ব্রিজ হয় বৃষ্টির দুর্বল হয়ে পড়ে ব্রিজের পিলারের নিচে মাটি সরে যায়, তাই কচুরিপানা চাপে ডিলারসহ ব্রিজের একাংশ ভেঙে পড়ে। অবশ্যই বিকল্প যাতায়াত ব্যবস্থার জন্য এলজিডি ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে বিকল্প ব্যবস্থা করব।
উপ‌জেলা এল‌জিইডির নির্বাহী প্রকৌশলী ফাত্তাউর রহমান ব‌লেন, সেতু‌টি দীর্ঘদি‌নের পুরাতন।  সেতুর প্রস্থ ছিল ৫ ফুট। স্থানীয়‌দের যাতায়া‌তের স্বা‌র্থে ঝিনাই নদীর ওপর সেতু‌টি নির্মাণ করা হ‌য়েছিল। পুরাতন সেতু হওয়ায় সে‌টি সংস্কা‌রের উপ‌যোগী ছিল না। সেখা‌নে নতুন ক‌রে সেতু নির্মা‌ণের জন‌্য প্রস্তাবনা পাঠা‌বো হ‌বে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।