৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝালকাঠি ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চারা গাছ বিতরণ কর্মসূচী পালন করেছে। বিশ্ব পরিবেশ দিবস ( ডব্লিউইডি) প্রতি বছর ৫জুন পালিত হয় এবং পরিবেশ রক্ষার জন্য সচেতনতা ও পদক্ষেপ উৎসাহিত করে। “গাছ লাগান পরিবেশ বাঁচান”- এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) ঝালকাঠি শাখার উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচী পালন করে। বুধবার বিকালে শহরের সিটি পার্কে জেলা শাখার নব নির্বাচিত সভাপতি আ: হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো: শাকিল রনি হাওলাদার।
এসময় জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝালকাঠিতেসামজিক সংগঠন ধ্রুবতারা’র বৃক্ষ চারা বিতরণ
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪