সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা, গয়হাটা ইউনিয়নের কলিয়া ব্লকের ঘিওরকোলে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) বিকেলে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। নাগরপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতনের সভাপতিত্ব ও উপ সহকারী মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসাইন শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহনুর ইসলাম। অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপ সহকারী কর্মকর্তা নাজমা আক্তার, উপ সহকারী মো. ইব্রাহিম হোসেন, উপ সহকারী মো. আজাদ মিয়াসহ গণমাধ্যম কর্মী ও অত্র ব্লকের কৃষক, কৃষাণী বৃন্দ।
স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহনুর ইসলাম। তিনি তার বক্তব্যে কৃষক মাঠ দিবসের উদ্দেশ্যসহ ব্রি ৮৯ ধানের বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ ছাড়াও কৃষকদের মধ্যে  বক্তব্য দেন তোফায়েল আল মামুন তুহিন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।